প্রতিবেশী এক যুবকের সাথে বচসা , কোদালের ঘায়ে মাথা ফাটল প্রৌঢ়ার - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, September 15, 2019

প্রতিবেশী এক যুবকের সাথে বচসা , কোদালের ঘায়ে মাথা ফাটল প্রৌঢ়ার

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং,১৫সেপ্টেম্বরঃ-প্রতিবেশী এক যুবকের সাথে বচসার জেরে , কোদাল দিয়ে মাথা ফাটালো এক প্রৌঢ়ার । ঘটনাটি ঘটেছে , কুলতলি থানার মেরীগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের সামনে । আহতের নাম জিন্নাতুল মোল্লা। পরিবার সূত্রে , গত সন্ধ্যায় ঘরের বাইরের বাথরুমে যান ওই প্রৌঢ়া । আর ঠিক বাথরুমের পিছনের দিকে এসে বার বার আওয়াজ করতে থাকে এক প্রতিবেশী যুবক । আর তার প্রতিবাদ করলে , বাথরুমের দরজা ভেঙে ভিতর ঢুকে কোদাল দিয়ে প্রৌঢ়ার মাথায় আঘাত করে ওই যুবক । এরপর তাকে রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি নিয়ে আশে ক্যানিং মহকুমা হাসপাতালে । বর্তমানে ক্যানিং হাসপাতালে চিকিৎসাধিন আহত প্রৌঢ়া । এবিষয়ে থানাতে অভিযোগ দায়ের করবে বলে জানান আহতের পরিবার ।

No comments:

Post a Comment

Post Top Ad