ছেলেধরা সন্দেহে বৃদ্ধাকে ধরে পুলিশের হাতে তুলেদিল গ্রামবাসীরা - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, September 10, 2019

ছেলেধরা সন্দেহে বৃদ্ধাকে ধরে পুলিশের হাতে তুলেদিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি, ১০সেপ্টেম্বরঃ-ছেলেধরা সন্দেহে এক মহিলাকে আটকে পুলিশের হাতে তুলে দিলো গ্রামবাসীরা। উদ্ধার হওয়া মোহিলার নাম কল্পনা দাস । জলপাইগুড়ি মোহিতনগরে ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।পুলিশ ও প্রশাসনের গণপিটুনির বিরুদ্ধে প্রচার সাধারন মানুষের মধ্যে ভালো প্রভাব পরেছে খুশি পুলিশ কর্তারা। উদ্ধার হওয়া মোহিলাকে আজ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে যানিয়েছেন পুলিশ। জলপাইগুড়ি বাহাদুর গ্রামপঞ্চায়েতের মুন্সিপাড়া এলাকার বাসিন্দারা আজ সকালে দেখতে পান একজন মোহিলা ঘোরাঘুরি করছে। মোহিলাকে আটকে গ্রামবাসীরা জিজ্ঞেসাবাদ করাতে মোহিলা অসংলগ্ন কথা বলছে। ইতি মধ্যেই গ্রামের প্রচুর লোক মোহিলাকে আটকে ফেলে ছেলে ধরা সন্দেহে। গ্রামবাসীরা মোহিলাকে মার কোনো প্রকার মারধোর না করে খবর দেয় জলপাইগুড়ি কোতয়ালী থানাতে। পাশাপাশি মহিলাকে চা বিস্কুট খাওয়ান গ্রামবাসীরা। কোতোয়ালী থানার পুলিশ ঘটনার স্থলে গিয়ে মোহিলাকে উদ্ধার করে থানাতে নিয়ে আসে। মোহিলা যানিয়েছে তিনি বাহাদুর পঞ্চায়েতের মুন্সিপাড়া এলাকায় কারো বাড়িতে গিয়েছিল সেই বাড়ি খুজে না পেয়ে গ্রামের রাস্তায় ঘোরাঘুরি করছিল এটা দেখেই গ্রামবাসীদের সন্দেহ হয় গ্রামে ছেলেধরা এসেছে। কিন্তু গ্রামবাসীরা মহিলাকে আটকে মারধোর না দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়াতে পুলিশ প্রশাসন খুশি। জলপাইগুড়ি জেলা পুলিশ বিভিন্ন গ্রামে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি বিরুদ্ধে লাগাতার প্রচার করছিল সেই প্রচারেই গ্রামের মানুষ সচেতন হয়েছে বলে পুলিশের অনুমার। উদ্ধার হওয়া মোহিলার বাড়ির লোকেদের খবর দেওয়া হলে মোহিলার বাড়ির লোকেরা কোতয়ালী থানাতে এসে কল্পনা দাসকে নিয়ে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad