এত ভয় কেন অনুব্রত মন্ডলের, সেই আওয়াজ কোথায় গেল পাংচার হয়ে গেছে ? দীলিপ - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, September 15, 2019

এত ভয় কেন অনুব্রত মন্ডলের, সেই আওয়াজ কোথায় গেল পাংচার হয়ে গেছে ? দীলিপ

নিজস্ব প্রতিনিধি,মেদিনীপুর ,১৫সেপ্টেম্বরঃ-আগামীকাল বীরভূমের জেলা কমিটির মিটিং এ বিজেপি যদি কোথাও বাধা দেয় তাহলে পিটিয়ে তুলে দেবো অনুব্রত মণ্ডলের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের পাল্টা জবাব,"এত ভয় কেন অনুব্রত মন্ডলের, সেই আওয়াজ কোথায় গেল পাংচার হয়ে গেছে ? বিজেপি কোথাও বাধা দিতে যায় না। উনি তো বাধা দিতেন সব ব্যাপারে, এখন বুঝতে পেরেছেন ব্যাপারটা সুবিধার নয়, পুলিশ দিয়ে আটকানো যাচ্ছে না বিজেপিকে? আমরা কাউকে বাধা দিতে যাই না। তবে যারা আমাদের কাজে বাধা দেয় তারা যেন সামলে চলে" অন্যদিকে শশী পাঁজার জহর কোট, মোদী কোট মন্তব্যের প্রসঙ্গে বলেন, "এখন সুপ্রিমকোর্ট চলছে। বাঁচিয়ে নিয়ে আসুক রাজীব কুমারকে। তারপর আমরা কোর্ট টা বুঝে নেব। খড়্গপুরে এক ব্যবসায়ীকে গুলি চালানোর প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, খড়্গপুরের যোগ্য পুলিশ অফিসারদের তাড়িয়ে দেওয়া হয়েছে ইলেকশন জেতার জন্য। তাই আজকে মানুষ ভগবানের হাতে পড়েছে। এক মাসে তিনবার গুলি চলেছে। তৃণমূলের রাজনীতির জন্য সাধারণ মানুষকে বলি দিত হচ্ছে। মেদিনীপুর শহরে একটি বেসরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে এসে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বক্তব্য দেন।

No comments:

Post a Comment

Post Top Ad