নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, September 14, 2019

নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,হলদিয়া, ১৪সেপ্টেম্বরঃ-হলদিয়ার ২৪ নম্বর ওয়ার্ডের আজাদহিন্দ নগর সংলগ্ন মাতঙ্গিনী বস্তি এলাকায় ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃত যুবকের নাম সুজন পাত্র। সে নাবালিকার বাড়ির পাশেই থাকত। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ যুবকের বাড়ি থেকে নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই নাবালিকা স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধে নাগাদ ওই নাবালিকাকে ধর্ষণ করে যুবক। সেই সময় সে অচৈতন্য হয়ে পড়ায় বাড়িতে ফেলে রাখে। পরে জ্ঞান ফিরতে সে কান্না জুড়তেই ভয় পেয়ে প্রমাণ লোপাটের জন্য তাকে খুন করে বলে অভিযোগ। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা যুবকের বাড়ি ঘেরাও করে পুলিসে খবর দেয়। পুলিস এসে বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে।

No comments:

Post a Comment

Post Top Ad