নিজস্ব প্রতিনিধি,উত্তরদিনাজপুর, ১১সেপ্টেম্বরঃ-রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হতে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তৃনমূল কংগ্রেসের এক বিশাল জনসভায় ফরওয়ার্ড ব্লকের জেলাপরিষদ সদস্য মহম্মদ সিদ্দিকের নেতৃত্বে কয়েকশো বামফ্রন্ট কর্মী সমর্থক তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের পাঞ্জিপাড়ায় তৃনমূল কংগ্রেসের কর্মীসভায় ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃনমূল কংগ্রেসের পতাকা তুলে নিলেন উত্তর দিনাজপুর জেলাপরিষদের ফরওয়ার্ড ব্লক সদস্য মহম্মদ সিদ্দিকি। উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেসের ডাকে পাঞ্জিপাড়ায় কর্মীসভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি, জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, ইটাহারের বিধায়ক অমল আচার্য, করনদিঘীর বিধায়ক মনোদেব সিনহা এবং চোপড়ার বিধায়ক হামিদুর রহমান। কর্মীসভায় ভীড় ছিল চোখে পড়ার মতো।
Wednesday, September 11, 2019
বামফ্রন্ট কর্মী সমর্থকরা তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন উত্তর দিনাজপুরে
Tags
# West Bengal
About Darjeeling News
West Bengal
Ετικέτες
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment