সামাজিক সুরক্ষামূলক স্লোগানকে সামনে রেখে পুজো কমিটির উদ্যোগে সাইকেল র‍্যালি - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, September 11, 2019

সামাজিক সুরক্ষামূলক স্লোগানকে সামনে রেখে পুজো কমিটির উদ্যোগে সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া,১১সেপ্টেম্বরঃ- শারদোৎসবের প্রাক্কালে সামাজিক ও পরিবেশ সচেতনতায় জোর দিল বাঁকুড়ার কোতুলপুরের সাঁইতাড়া-রাইপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। মঙ্গলবার ঐ পুজো কমিটির উদ্যোগে জল সংরক্ষণ, গাছ লাগানোর আবেদন, সেফ ড্রাইভ, সেভ লাইফ, প্লাষ্টিক মুক্ত সমাজ সহ বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক স্লোগানকে সামনে রেখে সাইকেল র‍্যালির সূচণা করেন কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজীব কুমার পাল। এদিন সাঁইতাড়া থেকে কোতুলপুর নেতাজী মোড় পর্যন্ত এই র‍্যালিতে পুজো কমিটির সদস্যরা ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এদিন র‍্যালির সূচণা করে কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজীব কুমার পাল বলেন 'সামাজিক কার্যকলাপ এর মধ্য দিয়ে তথা সরকারের কর্মসূচি সাফল্য করার উদ্যোগে এই পূজা কমিটির এগিয়ে আসার জন্য কমিটির উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।' উদ্যোক্তাদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক শ্রী লক্ষ্মণ মণ্ডল বলেন 'মানুষের মধ্যে সচেতনতা বোধ গড়ে তোলা তথা প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তোলার জন্য এই র‍্যালির উদ্যোগ নেওয়া হয়েছে।' ছোট গোবিন্দপুর এস এন পাঁজা হাই ইস্কুলের প্রধান শিক্ষক ডক্টর প্রসেনজিৎ সরকার বলেন 'আমি খুব গর্বিত যে পূজা কমিটি পরিবেশবিষয়ক কাজকর্ম শুরু করেছে। তিনি ধন্যবাদ জানান সকল কমিটির সদস্যদের, গ্রামবাসীদের, যারা এইসকল চিন্তাধারা গ্রহণ করে দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে চাইছে।'

No comments:

Post a Comment

Post Top Ad