জ্বরে মৃত্যু অব্যাহত হাবড়ায় - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, September 14, 2019

জ্বরে মৃত্যু অব্যাহত হাবড়ায়

ফের জ্বরে মৃত্যু হাবড়ায়। পরিবারে শোকের ছায়া।

হাবড়ার কুমরা পঞ্চায়েতের কাশিপুর পূর্বপাড়ায় ঘটনা ।মৃতের নাম আব্দুল ওহাব মন্ডল (৬৪


) । মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে শনিবার বিকেল থেকে সে জ্বরে আক্রান্ত হয় প্রথমে স্থানীয় চিকিৎসক দেখানোর পর সোমবার রাতে নিয়ে যাওয়া হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে । সেখানে রক্ত পরীক্ষায় করার পর পরিবারের হাতে রিপোর্ট না দেওয়া হলেও ডাক্তার পরিবারকে জানায় তার ডেঙ্গু হয়নি ।বুধবার ছুটিও দেওয়া হয় তাই বাড়িতে নিয়ে আসা হয় । বৃহস্পতিবার দুপুরে তার অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় বাড়ি থেকে পুনরায় হাবড়া স্টেট জেনারেল  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকেলে তার মৃত্যু হয়  ।তবে বৃহস্পতিবার আর তার রক্তের পরীক্ষা করার সুযোগ  হয়নি । মৃতের পরিবার ও স্থানীয়দের দাবি ডেঙ্গুর সমস্ত লক্ষণ ছিল আব্দুল ওহাবের মধ্যে তাই তার ডেঙ্গু হয়েছে বলে দাবি  ।মৃতের পরিবার ও এলাকার বাসিন্দারা স্থানীয় পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন । এখনো পর্যন্ত ডেঙ্গু  অভিযানে সেভাবে দেখা যায়নি পঞ্চায়েতকে এমনটাই জানান তারা । যদিও পঞ্চায়েত প্রধান রত্না বিশ্বাস সমস্ত ঘটনা অস্বীকার করে বলেন পঞ্চায়েত এলাকায় ডেঙ্গু অভিযানে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে । সাধারণ মানুষকে সচেতন হতে হবে  । তবে সাধারণ মানুষ এমন অভিযোগ করলে তা মাথা পেতে  নিতে হবে বলেন পঞ্চায়েত প্রধান


source http://www.breakingbangla.com/2019/09/NEWS_84.html

No comments:

Post a Comment

Post Top Ad