গোশালা মোড়ে থেকে উদ্ধার প্রায় ৯০কেজি গাঁজা - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, September 15, 2019

গোশালা মোড়ে থেকে উদ্ধার প্রায় ৯০কেজি গাঁজা

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি, ১৫সেপ্টেম্বরঃ-ফের জলপাইগুড়ি পুলিশের সাফল্য। আবারো গাঁজা উদ্ধার জলপাইগুড়ি গোশালা মোড়ে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকা থেকে একটি বুলেরো গাড়ি ধরে সেখান থেকে ৮৭ কেজি ৯৯৭গ্রাম গাঁজা উদ্ধার করে। ধৃত দুজন জানায় তাদের নদীয়া জেলার হরিণঘাটা বাড়ি । একজনের নাম অচিন্ত্য গাঙ্গুলী যে গাড়ি চালাচ্ছিল । অপরজন সুভাষ সরকার । দুজনকে আটক করা হয়েছে । ধৃতরা জানায় তারা কোচবিহার জেলার নিশিগঞ্জ এলাকার বলরামপুর থেকে গাজা নিয়ে যাচ্ছিল কলকাতার উদ্দেশ্যে কিন্তু কার কাছ থেকে এই গাঁজা কেনে তার নাম তারা জানায় নি। পুলিশ দুজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়।

No comments:

Post a Comment

Post Top Ad