বাজি পটকা বোঝাই লড়িতে আগুন ধরে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, September 14, 2019

বাজি পটকা বোঝাই লড়িতে আগুন ধরে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি,উত্তরদিনাজপুর,১৪সেপ্টেম্বরঃ-বাজি পটকা বোঝাই লড়িতে আগুন ধরে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়। আগুনে ভস্মীভূত হয়ে যায় বাজি পটকা বোঝাই লড়িটি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করনদিঘী থানার ঝাড়বাড়ি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। প্রায় ১০ লক্ষ টাকার বাজিপটকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে কোলকাতা থেকে একটি লড়ি বাজিপটকা নিয়ে শিলিগুড়িতে যাচ্ছিল। করনদিঘী থানার ঝাড়বাড়ি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে ওই বাজিপটকার লড়িটি পৌছালে আচমকাই লড়িটিতে আগুন লেগে যায়। লড়ির চালক আগুন দেখতে পেয়ে ওই এলাকায় জাতীয় সড়কের ধারে দাঁড় করিয়ে দেয় লড়িটি। বাজিপটকার আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে পরে স্থানীয় বাসিন্দারা। এলাকার লোকেরা ওই আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসে। বাজি পটকার লড়িত আগুন লেগে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে। খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে করনদিঘী থানার পুলিশ। ডালখোলা ও রায়গঞ্জ দমকল বাহিনীকে খরব পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। ততক্ষনে লড়িতে থাকা বাজি পটকাসহ লড়িটি আগুনে পুরে যায়। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় লড়ির চালক ও খালাসি সুরক্ষিত আছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে করনদিঘী থানার পুলিশ। কি ভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল বাহিনী। প্রায় ১০ লক্ষ টাকার বাজি পটকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad