এবার প্রসেনজিতের অভিনেত্রী জয়া আহসান - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, September 12, 2019

এবার প্রসেনজিতের অভিনেত্রী জয়া আহসান

টলিউডের কিংবদন্তি অভিনেতা প্রসেনজিতের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গতকাল মঙ্গলবার ‘রবিবার’ নামে এ ছবিটির ফার্স্ট লুক প্রকাশিত হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ-জয়াসহ অনেকেই। ছবিটি পরিচালনা করছেন অতনু ঘোষ।
ফার্স্ট লুক প্রকাশের অনুষ্ঠানে জয়া আহসান বলেন, ‘‘‘রবিবার’’ নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত ও আশাবাদী। বুম্বাদার (প্রসেনজিৎ) সঙ্গে কাজ করার একটা ব্যাকুলতা ছিল, সেটা এবার পূরণ হচ্ছে। আমরা একটা ভালো সিনেমা একসঙ্গে করতে চলেছি। তবে ছবিটি নিয়ে অন্যদের মতো আমারও অনেক টেনশন কাজ করছে।’’
অনুষ্ঠানে প্রসেনজিৎ বলেন, ‘আমার মনে হয় ভারতের ফিল্ম আরও একটা মাস্টারপিসের অপেক্ষায় থাকল। জয়ার সঙ্গে কাজ করার বহুদিনের ইচ্ছে ছিল। সেই ইচ্ছে পূরণ করে দিল অতনু।’
‘রবিবার’প্রযোজনা করছে ইকো এন্টারটেইনমেন্ট। আগামীকাল বৃহস্পতিবার থেকে ছবিটি শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক অতনু ঘোষ।
* সংগৃহীত। 

No comments:

Post a Comment

Post Top Ad