কি ভাবে ঢাকবেন মুখের মেদ - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, September 14, 2019

কি ভাবে ঢাকবেন মুখের মেদ

যাদের মুখ বেশি ভারী তারা মাঝে মাঝেই আয়নায় দাঁড়িয়ে ভাবেন, মুখটা যদি একটু শুকনো লাগে, তবে কী ভালো দেখাতো!
ব্যায়াম বা ‍ডায়েট করে মুখের মেদ ঝরাতে পারেন, আর খুব সহজে মাত্র ২ মিনিটের মেকআপ ম্যাজিকেও ঢেকে দিতে পারেন মুখের মেদ। কীভাবে সম্ভব? জেনে নিন। 
• ত্বকের রঙের সঙ্গে মানিয়ে ফাউন্ডেশন ব্যবহার করুন।
• ব্রণের বা চোখের কোলের কালো দাগ থাকলে কনসিলার লাগিয়ে নিন।
• এবার কনটুরিংয়ে গালের মেদ সরান। কানের পাশ থেকে শুরু করে গালের মাঝ বরাবর।
• নাকের ওপরে দু’পাশে, হেয়ারলাইন বরাবর লাইন টানুন।
• ত্বকের রঙের চেয়ে দু’শেড গাঢ় কনটুর ব্যবহার করুন।
• ব্রাশ দিয়ে উপরের দিকে টেনে মিশিয়ে দিন।
• এতে গাল ভাঙা দেখাবে, নাক সরু মনে হবে।
• ডাবল চিন দূর করতে মুখের নীচের দিকে কনটুর লাইন টেনে ব্রাশ দিয়ে মিশিয়ে নিন।
• চোখের সাজে স্মোকি আইজ করতে পারেন। এতে চোখ বড় দেখাবে এবং মুখও ছোট মনে হবে।
• এবার চুলগুলো স্ট্রেট করে নিলেই দেখবেন, মুখের মেদ গায়েব।
* সংগৃহীত। 

No comments:

Post a Comment

Post Top Ad