লাগাতার কয়েকটি সিনেমার ব্যর্থতার পর সাময়িকভাবে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন বলিউড মেগাস্টার শাহরুখ খান। তিনি প্রকাশ্যেই জানিয়েছেন, আপাতত কোনো সিনেমা করছেন না, পুরো সময়টুকু দিচ্ছেন পরিবারকে। তবে এতে মোটেও নারাজ নন বলিউড ‘বাদশা’ ও তার পরিবারের সদস্যারা। বরং তার স্ত্রী গৌরি খান বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন বলে জানিয়েছেন।
কিন্তু শাহরুখের এই বিরতি আর দীর্ঘ হচ্ছে না। খুব শিগগিরই ফিরছেন তিনি আপন আঙিনায়, নিচ্ছেন প্রস্তুতি। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যে এমনটিই জানা যায়।
সম্প্রতি বলিউডের প্রযোজক নিখিল দ্বিবেদি হলিউড সিনেমা ‘কিল বিলি’র হিন্দি রিমেক স্বত্ব নিয়েছেন। গুঞ্জন রয়েছে এই সিনেমার জন্য নির্মাতার সঙ্গে শাহরুখের আলোচনা চলছে এবং সিনেমাটি করতেও নাকি এই অভিনেতা আগ্রহ প্রকাশ করেছেন। এতে ‘দিলওয়ালে’খ্যাত তারকাকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে।
২০০৩ সালে মুক্তি পায় কোয়েন্টিন টারান্টিনো পরিচালিত জনপ্রিয় হলিউড সিনেমা ‘কিল বিল:ভলিউম ওয়ান’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন উমা থারম্যান, লুসি লিউ প্রমুখ। বিল চরিত্রে দেখা যায় ডেভিড ক্যারাডিনকে।
২০০৮ সালের ডিসেম্বরে মুক্তি পায় শাহরুখ খান অভিনীত সর্বশেষ সিনেমা ‘জিরো’। এটি দর্শকের প্রত্যাশা পূরণে দারুণভাবে ব্যর্থ হয়। বক্স অফিসেও মুখ থুবড়ে পড়ে। ‘জিরো’র ব্যর্থতার পর থেকেই অভিনয় থেকে দূরে ‘কিং খান’।
* সংগৃহীত।
No comments:
Post a Comment