আনিসা তালুকদারের নতুন গান - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, September 10, 2019

আনিসা তালুকদারের নতুন গান

সঙ্গীতশিল্পী আনিসা তালুকদারের নতুন গান ‘তোমায় যদি পাই’। সম্প্রতি গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এটি মুক্তি পাবে সঙ্গীতা মিউজিক থেকে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। ভিডিও পরিচালনা করেছেন সোমিত্র ঘোষ ইমন। এতে মডেল হয়েছেন আনিসা তালুকদার ও মিঠুন মাহমুদুল। উল্লেখ্য, ইতোমধ্যে আনিসার একক অ্যালবাম অ্যাট্রাকটিভ এ বছরের শুরুর দিকে মুক্তি পায়। সংগীতার ব্যানারে এ অ্যালবামটি প্রকাশিত হয়। এটি আনিসার ক্যারিয়ারের দ্বিতীয় একক অ্যালবাম। এ অ্যালবামের ‘তুমি ভালো থেকো’ শিরোনামের একটি মিউজিক ভিডিও প্রকাশও হয়েছে। গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। আর সুর ও সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। আনিসা বলেন, এবারের নতুন গানটি নিয়ে আমি বেশ আশাবাদী। কারণ, যে গানটি করেছি তা একটু ভিন্নধর্মী। আমার বিশ্বাস গানটি শ্রোতাদের ভালো লাগবে।
* সংগৃহীত। 

No comments:

Post a Comment

Post Top Ad