টক দই খাই, ব্যথা কমাই - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, August 29, 2019

টক দই খাই, ব্যথা কমাই


অনেকেই টক দই পছন্দ করেন। ভিন্ন স্বাদের পাশাপাশি গুণের ক্ষেত্রেও টক দই অনন্য। বিশেষজ্ঞরা বলেন, সুস্থ থাকতে নিয়মিত টক দই খাওয়া উচিত। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শরীরের যেকোন ধরনের প্রদাহ কমানোর পাশাপাশি ত্বক সজীব রাখতেও ভূমিকা রাখে। অনেকেরই হয়তো জানা নেই,ব্যথা বা যন্ত্রণা কমাতেও টক দই বেশ কার্যকরী।

পা মচকে গেলে বা শরীরের কোথাও ব্যথা পেলে বেশিরভাগ সময়ই সবাই আঘাতপ্রাপ্ত স্থানে বরফ, চুন-হলুদ লাগান কিংবা ব্যথানাশক ওষুধ খান। সাম্প্রতিক এক গবেষণায় এসেছে, ব্যথা কমানোর সবচেয়ে সহজ উপায় হল খাবার পর এক বাটি টক দই খাওয়া। টক দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া ব্যথা-যন্ত্রণা কমাতে সাহায্য করে ৷

বিশেষজ্ঞরা বলছেন, দইয়ে থাকে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া এন্ডোটক্সিন তৈরি করে। পাশাপাশি ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। সেই সঙ্গে শরীরের উপকারী ব্যাকটেরিয়াকে বাড়িয়ে হজম শক্তি বাড়ায় বা ঠিক রাখে। এটি পাকস্থলীর জ্বালাপোড়া কমাতে বা হজমের সমস্যা কমাতে সাহায্য করে।

এছাড়াও টক দইয়ে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকার কারণে হাড় ও দাঁত মজবুত করতে এটি সাহায্য করে।

No comments:

Post a Comment

Post Top Ad