যারা নখ খায় তারা এক ধরনের পারফেকশনিস্ট - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, August 31, 2019

যারা নখ খায় তারা এক ধরনের পারফেকশনিস্ট


দাতে নখ কাটতে গেলে আপনি আপনার অভিভাবকদের কাছ থেকে শুনেছেন, নখ কেটো না, অমঙ্গল হবে। তবে এটা কি আসলেই কুসংস্কার নাকি আসলেই এটার কোন বাজে ইফেক্ট আছে? হ্যাঁ আসলে আপনি বোঝেনই না যে নখ খেয়ে কী বিপদ ডেকে আনছেন। তবে প্রাপ্তবয়স্করা অন্তত এটুকু বোঝেন যে নখে থাকা জীবানু শরীরে অনায়াসেই ঢুকে পড়ছে।



বড়রা নখ খেলে আমরা অনেকেই মনে করি যে, কোনওরকম উদ্বেগ বা উত্কণ্ঠা থেকেই এমন কাজ করছেন তারা। তবে বিজ্ঞানীদের আবিষ্কারে শুধু এটি বাজে অভ্যেস হিসেবেই থাকেনি, বরং এর সঙ্গে এক অদ্ভুত ব্যক্তিত্ব ফুটে উঠেছে

বিজ্ঞানীদের ভাষায় এটি অনিকোফাগিয়া নামে পরিচিত। তারা বলছেন, পেন চেবানো, নিজের চুল টানা এমনই স্বভাবের ভাগে পড়ে নখ খাওয়া। এরা শুধু স্ট্রেস বা উদ্বেগই নয়, এক ধরনের পারফেকশনিস্ট হন। মন্ট্রিল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা একে বলেছেন, নখ খাওয়া মানুষেরা রিল্যাক্স করতে পারেন না, যে কোনও কাজ করতেই থাকেন। সেই কাজের গতিটাই ধরে রাখতে চান তাঁরা।



আবার অনেকেই বোরডম কাটানোর জন্যও নখ খান। অনেকে আবার খুব আনন্দ-উচ্ছ্বাসে নখ খেয়ে ফেলেন। তাই গবেষকদের পরামর্শ এই অভ্যেস যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করার।

No comments:

Post a Comment

Post Top Ad