কার সঙ্গে কী ঝগড়া কোনোদিনই সেইসব লিখবেন না - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, August 31, 2019

কার সঙ্গে কী ঝগড়া কোনোদিনই সেইসব লিখবেন না


অবশেষে অচলাবস্থা কাটল টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন- শুক্রবার থেকে শুটিং শুরু হবে। বৃহস্পতিবার সব পক্ষের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি। এছাড়া ভবিষ্যতে যাতে আর কোনো সমস্যা না হয়, সেই জন্য একটি কমিটিও গঠন করে দিয়েছেন মমতা।
কমিটিতে রাখা হয়েছে প্রযোজক, কলাকুশলী, পরিচালক, অভিনেতা ও চিত্রনাট্যকারদের প্রতিনিধিদের। প্রতিমাসে একদিন করে বৈঠক করবে এই কমিটি। কমিটিতে মুখ্য উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে।
সাংবাদিকদের সাথে বৈঠকে সৌমিত্র জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে খুব সহজেই সমস্যা মিটে গেছে। আপনারা এই বার্তাটুকুই পৌঁছে দিন।কার  সঙ্গে কী ঝগড়া সেইসব লিখবেন না।
সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও এই কমিটিতে আছেন প্রযোজক শ্রীকান্ত মোহতা, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক অরিন্দম গঙ্গোপাধ্যায়। কলাকুশলীদের পক্ষ থেকে আছেন স্বরূপ বিশ্বাস, আছেন চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়ও। এছাড়া স্টার জলসা, জি বাংলা ও কালার্স সহ টেলিভিশন চ্যানেলগুলির প্রতিনিধিদেরও এই কমিটিতে রাখা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad