কেন? দ্বিতীয় বিয়ে করতে চান বলিউড বাদশা - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, August 31, 2019

কেন? দ্বিতীয় বিয়ে করতে চান বলিউড বাদশা



স্ত্রী-সন্তান সবাই আছে। তারপরও বিয়ে করছেন বলিউড বাদশা শাহরুখ খান। কোনো গুঞ্জন নয়, একথা জানিয়েছেন স্বয়ং শাহরুখ খান।
মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেছেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া। চলতি বছরের মধ্যেই বিয়েটাও সেরে ফেলবেন বলে খবর। যা নিয়ে উচ্ছ্বসিত বলিউডের একাংশ। প্রিয়াংকার প্রাক্তন বন্ধু শাহরুখ। তাই নায়িকার বিয়ে নিয়ে বলিউড বাদশার কাছে মতামত জানতে চেয়েছিলেন সাংবাদিকরা।
শাহরুখ খান বলেন, ‘আমিও বিয়ে করছি। আপনাকে নিমন্ত্রণও করব। বিয়ের কার্ডও পাঠাব। বিশেষ করে মেহেদির দিন তো আপনি হাজির হবেনই।’ 
শাহরুখ খানের ওই জবাবে হেসে ফেলেন সাংবাদিকরা। হাসি দেখা যায় কিং খানের নিজের মুখেও। অর্থাৎ প্রিয়াংকা চোপড়া কিংবা তাঁর বিয়ে নিয়ে শাহরুখ যে কোনো মন্তব্যই করবেন না, তা প্রকাশ্যে স্পষ্ট করে দেন বলিউড বাদশা।

No comments:

Post a Comment

Post Top Ad