নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় মৃত্যুর গুজব ফেইসবুক ছড়ানোর অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় অভিনেত্রী-মডেল কাজী নওশাবা আহমেদকে চারদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
রোববার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক এ হেফাজতের আদেশ দেন।
এর আগে দুপুরে এই অভিনেত্রীকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করে র্যাব।
এরপর তাকে আদালতে হাজির করে সাতদিনের হেফাজত চান মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই বিকাশ কুমার পাল।
এ সময় এই অভিনেত্রীর পক্ষে আইনজীবী এ এইচ এম ইমরুল কাওসার রিমান্ড আবেদন বাতিল জামিনের আবেদন করেন।
No comments:
Post a Comment