২০ বছর বয়স অর্থাৎ সদ্য কৈশোর অবস্থা থেকে যৌবনে পা রেখেছেন। এই সময় মেয়েদের ত্বক প্রাকৃতিকভাবেই খুব সুন্দর থাকে। তাই এই সময় চেষ্টা করবেন, যততা সম্ভব কম রাসায়নিক ক্রিম বা মেকআপ করার। কোনো বিশেষ দিনে মেকআপ বা ক্রিম ব্যবহার করতে পারেন, কিন্তু প্রতিদিনের কলেজ যাওয়ার আগে রাসায়নিক উপাদানের ব্যবহার একদম কম করবেন।
প্রধানত ভারি ক্রিম ২০ বছরের মেয়েদের ত্বকের জন্য খুব বেশি ভারি হয়ে যায়। এর ফলে ত্বকে অ্যালার্জি হতে পারে এবং ত্বক খসখসে হয়ে যায়। ২০ থেকে ৩০ বছর পর্যন্ত যদি বেশি ক্রিম বা সিরাম ব্যবহার করেন, তাহলে সেই অভ্যাস আপনার ত্বকে হয়ে যাবে। এতে সময়ের অনেক আগে আপনার ত্বক রুক্ষ দেখাবে। তাই প্রতিদিন ক্রিম, ভারি মেকআপ থেকে দূরে থাকুন। নিয়মিত জল, ফল এবং সবজি খান। তাহলেই আপনার ত্বক অনেক বেশি উজ্জ্বল এবং তরতাজা থাকবে।
No comments:
Post a Comment