হঠাৎ ভিড়ের মাঝে চুম্বন সাংবাদিককে - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, August 31, 2019

হঠাৎ ভিড়ের মাঝে চুম্বন সাংবাদিককে


সদ্য শেষ হওয়া বিশ্বকাপে লাইভ সম্প্রচারের সময় হেনস্থার শিকার হয়েছেন এক পুরুষ সাংবাদিক। আর সেটা নিয়েই বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
একটি ভিডিও এখন ঘুরে ফিরছে নেটিজেনদের ওয়ালে। যেখানে দেখা যাচ্ছে দুই সুন্দরী রমনী চুমু খাচ্ছেন দক্ষিণ কোরীয় টিভি চ্যানেলের এক সাংবাদিককে। রাশিয়া থেকেই তিনি লাইভ সম্প্রচার করছিলেন সেসময়। ওই সাংবাদিক যখন সংবাদের মধ্যবর্তী সময়ে ঠিক তখনই এক রুশ রমনী তার গালে চুমু খাচ্ছেন।
এখানেই শেষ নয়। ওই রমনী চলে গেলে জিওনের পাশে এসে দাঁড়ান আরেক সুন্দরীর। বিয়ারের গ্লাস হাতে সেই সুন্দরী জিওনকে আলতো করে চুমু খেয়ে বিদায় নেন ওই জায়গা থেকে।
পরিস্থিতি হালকা করার জন্য একটু হাঁসলেও বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয় দক্ষিণ কোরীয় টিভি চ্যানেল এমবিএন টিভির খেলাধুলা বিষয়ক প্রতিবেদক জিওন গ্যাং রিওলকে।
এর আগেও দুজন নারী সাংবাদিককে সম্প্রচারের সময়ে বুকে হাত দিয়ে চুমু খেয়েছিলেন রাশিয়া সফররত পুরুষ সমর্থকরা। তবে তারা কে কোন দলের সমর্থক বা রাশিয়ার স্থানীয় কি না তা জানা যায়নি। তবে নারী সাংবাদিকদের এভাকে চুমু খাওয়া মোটেও পছন্দ করেননি কেউ। এ ঘটনায় চীনের জনপ্রিয় ওয়েবসাইট ওয়েইবো’তে সরাসরি কড়া নিন্দা করা হয়েছে রাশিয়ান ফুটবল সমর্থকদের।

No comments:

Post a Comment

Post Top Ad