কেন ফটোগ্রাফারের সঙ্গে প্রেমে জড়ালেন প্রিয়াঙ্কা - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, August 29, 2019

কেন ফটোগ্রাফারের সঙ্গে প্রেমে জড়ালেন প্রিয়াঙ্কা



কলকাতার গণমাধ্যমে খবর বের হয়েছে অভিনেতা স্বামী রাহুল ব্যানার্জির সঙ্গে বিবাহবিচ্ছেদের পর প্রিয়াঙ্কা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তাদের এই প্রেম নিয়ে দীর্ঘ দিন ধরেই টলিউড ইন্ডাস্ট্রিতে গুঞ্জনের ডালপালা গজাচ্ছে। আর সেগুলোই মাঝে মধ্যে গণমাধ্যমে উঠে আসছে।

এই সব বিষয় সম্প্রতি প্রিয়াঙ্কা সরকার কথা বলেছেন ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে। ওই বলেছেন প্রিয়াঙ্কা সরকার। তাকে প্রশ্ন করা হয়েছিল – নায়ক কিংবা প্রযোজকের সঙ্গে নায়িকারা সম্পর্কে জড়ায়। কিন্তু আপনি একজন ফটোগ্রাফারের প্রেমে জড়ালেন কেন ? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘না, ও আমার বয়ফ্রেন্ড না। কেন ঘুরেফিরে আপনারা এই প্রশ্নই করেন ? তথাগত আমার বেস্ট ফ্রেন্ড। ওর একটা পরিবার আছে। এমন বললে তো ওকে বাড়ি থেকে বের করে দেবে।’

এখন আপনারা একসঙ্গে থাকছেন কিনা ? এমন প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা বলেন, ‘না, না। উই আর নট লিভিং টুগেদার। আবারো বলছি, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। হি ইজ নট মাই বয়ফ্রেন্ড।’

No comments:

Post a Comment

Post Top Ad