ঘন ঘন যৌনতায় লিপ্ত হওয়া বরং সুস্বাস্থ্যের জন্যে সহায়ক - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, August 31, 2019

ঘন ঘন যৌনতায় লিপ্ত হওয়া বরং সুস্বাস্থ্যের জন্যে সহায়ক



বয়সের তুলনায় আজকাল কে কতবার সেক্স বা যৌনতায় লিপ্ত হচ্ছেন তা নিয়ে ভারতের কিনসে ইনস্টিটিউট এক জরিপে বলছে, বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে যৌনতার প্রবৃত্তি কমে যায়। ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা গত কয়েক দশকের যৌনতায় মানুষের প্রবৃত্তি ও আচরণ বিশ্লেষণ করে দেখিয়েছেন, তরুণ বয়সে স্বাভাবিকভাবেই সপ্তাহে অন্তত দুইবার সঙ্গমে মিলিত হওয়া কোনো ব্যাপারই নয়। এবং ঘন ঘন যৌনতায় লিপ্ত হওয়া বরং সুস্বাস্থ্যের জন্যে সহায়ক।
গবেষণায় দেখা গেছে গত ২০০০ সালে যারা তরুণ বয়স্ক ছিলেন তারা সবচেয়ে বেশি সেক্স করেছেন। গড়ে ১৮ থেকে ২৯ বছর বয়স্ক নারী ও পুরুষ বছরে ১১২ বার যৌনতায় লিপ্ত হন এবং তা সপ্তাহে দুইবারে গড়ায়।
আরেক জরিপে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার উইলকেস ইউনিভার্সিটির গবেষকরা দেখছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সপ্তাহে দুইবার পর্যন্ত যৌনতায় লিপ্ত হন। এর কারণ হিসেবে বলা হচ্ছে তাদের শরীরে এ্যান্টিবডির সক্রিয়তা যথেষ্ট পরিমানে থাকার ফলে তারা এধরনের যৌনতায় অভ্যস্ত হয়ে ওঠেন।
তিরিশ থেকে ৩৯ বছর বয়সে দম্পতিরা গড়ে বছরে ৮৬ বার যৌনতায় মিলিত হন। যা সপ্তাহে দুইবারের চেয়েও কম। এজন্যে তরুণ বয়সে বিয়ে করলেও কেউ সন্তান নিতে চাচ্ছেন না পাছে তাদের যৌনতায় ব্যাঘাত ঘটবে বলে।
আবার চল্লিশে অনেক সময় যৌনতার আকাঙ্খা বেড়ে যায়। তবে ৪০এর পর যৌনতায় ফের ভাটা পড়তে থাকে। ৪০ থেকে ৪৯ বছর বয়সে বছরে দম্পতিরা সর্ব সাকুল্যে ৬৯ বার মিলিত হয়ে থাকেন। যৌনতা নিয়ে এধরনের জরিপে দেখা গেছে ৪৫ ভাগ দম্পতি মাসে বেশ কয়েকবার মিলিত হন। এদের ৩৪ ভাগ সপ্তাহে দুই থেকে তিনবার যৌনতা উপভোগ করে অভ্যস্ত। তবে এদের ১৩ ভাগ বছরে মাত্র কয়েবার যৌনতায় লিপ্ত হয়ে থাকেন।

No comments:

Post a Comment

Post Top Ad