আরো একবার বড় হৃদয়ের পরিচয় দিলেন বলিউড সুপারস্টার সালমান খান। এমনিই তো আর তাঁকে সবাই ‘বিগ হার্টেট’ বলে না। প্রতিবেদন জানাচ্ছে, রানু মণ্ডলকে ৫৫ লাখ রুপি দামের একটি বাড়ি উপহার দিয়েছেন সালমান। কলকাতার রানাঘাট রেলস্টেশনের ভবঘুরে গায়িকা থেকে সোজা জাতীয় পর্যায়ের গায়িকা। ইন্ডিয়া টুডে সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, আর সবার মতোই রানু মণ্ডলের জাদুকরি কণ্ঠে মুগ্ধ হয়েছেন সালমান খান। আর তাই তাঁকে ৫৫ লাখ রুপি দামের একটি বাড়ি উপহার দিয়েছেন ভাইজান। যদিও সালমানের পক্ষ থেকে এখনো এ খবর নিশ্চিত করা হয়নি। প্রতিবেদনে আরো জানানো হয়েছে, আসন্ন ‘দাবাং থ্রি’ ছবির জন্য রানুর একটি গান রেকর্ড করার পরিকল্পনা করছেন সালমান। জীবনটা তাঁর বদলে গিয়েছে এক লহমায় ৷ ফেসবুকের একটা ভিডিও ৷ সেই ভিডিওতে রানুর গলায় ‘এক প্যয় কা নগমা হ্যয়’ মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ যাঁকে কেউ কোনওদিন পাত্তা দেয়নি, যাঁকে সকলে ভবঘুরে ভাবত- সেই রাণু মণ্ডল মুম্বাইয়ে হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ডিং করে আজ লাইমলাইটের কেন্দ্রে।

No comments:
Post a Comment