রান্না করতে গিয়ে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু ঘিড়ে শোকের ছায়া এলাকায় - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, August 31, 2019

রান্না করতে গিয়ে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু ঘিড়ে শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, মালদা,৩১আগষ্টঃ-রান্না করতে গিয়ে আগুনে পুড়ে মৃত্যু সপ্তম শ্রেণীর এক ছাত্রীর।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই নাবালিকার।ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার রাজনগর অঞ্চলের নয়াগ্রাম এলাকায়।ঘটনায় শোকের ছায়া পরিবারে।পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে জানাগেছে,মৃত ছাত্রীর নাম সালেমা খাতুন।বাবা আরেস শেখ পেশায় দিনমজুর।স্থানীয় কম্বি হাই মাদ্রাসা বিদ্যালয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী ছিলেন সালেমা। পরিবার সূত্রে জানাগেছে, শুক্রবার দুপুরে মা সোলেমা বিবি ও মেয়ে সালেমা খাতুন বাড়িতে ছিলেন।মেয়েকে রান্নার দায়িত্ব দিয়ে বাড়ির বাইরে গেছিলেন মা।সেইসময় উনন ধরাতে গিয়ে অসাবধানতায় সালেমার পরণের চুড়িদারে আগুন লেগে যায়।নাবালিকার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় সিলামপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন।পরে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।তবে ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ছাত্রীর।

No comments:

Post a Comment

Post Top Ad