১১৭ নম্বর জাতীয় সড়কে ধস, ২৫কোটি টাকার প্রকল্প নদী বক্ষে - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, August 1, 2019

১১৭ নম্বর জাতীয় সড়কে ধস, ২৫কোটি টাকার প্রকল্প নদী বক্ষে

নিজস্ব প্রতিনিধি,ডায়মন্ড হারবার,১আগষ্টঃ-ডায়মন্ড হারবার ১১৭ নম্বর জাতীয় সড়কে ধস। ডায়মন্ড হারবার জেটিঘাটের কাছে হুগলী নদীতে ভাঙ্গন। ভাঙ্গন এর ফলে ধস ১১৭নম্বর জাতীয় সড়ক। ১বছর আগে ডায়মন্ড হারবারে সৌন্দর্যায়ন করার জন্য রাজ্য সরকার ২৫কোটি টাকা ব্যয়ে একটি প্রজেক্ট এর কাজ চলছিল । ওই জায়গায় আজ সকালবেলা সাধারণ মানুষেরা দেখতে পায় ধীরে ধীরে নদীবক্ষে তলিয়ে যাচ্ছে সমস্ত কিছু। ঘটনাস্থলে ডায়মন্ড হারবার থানার পুলিশ এবং প্রশাসনের আধিকারিকরা বন্ধ করে দেয়া হয়েছে যান চলাচল। ধসের জেরে কার্যত বন্ধ রইল ১১৭নম্বর জাতীয় সড়ক।

No comments:

Post a Comment

Post Top Ad