প্রথমবার বাংলাদেশের ছবিতে সানি লিওন - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, August 29, 2019

প্রথমবার বাংলাদেশের ছবিতে সানি লিওন

এই প্রথমবার বাংলাদেশের ছবিতে দেখা যাবে বলিউড তারকা সানি লিওনকে। সেলিম খানের প্রযোজনায় শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ ছবির একটি আইটেম গানে পারফর্ম করবেন তিনি। কিন্তু কার গানে সানি নাচবেন তা আগে জানানো হয়নি। এবার সামনে এলো নতুন খবর।
‘বিক্ষোভ’ ছবির ‘সানি সানি’ শিরোনামে ওই আইটেম গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী কোনাল। এই গানের তালেই নাচবেন সানি। আইটেম গানটির পেছনে কোটি টাকা খরচ করা হচ্ছে বলে জানায় প্রযোজনায় সংস্থা। ২৫ অগাস্ট কলকাতার একটি স্টুডিওতে গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এছাড়া ঢাকায় ছবির শুটিং শুরু হবে ১ সেপ্টেম্বর।

এ প্রসঙ্গে কোনাল গণমাধ্যমকে জানান, ‘এটি একটি হৃদয়গ্রাহী গান। গাওয়ার সময় নেচে নেচে গাইছিলাম। শুধু আমি নয়, রেকর্ডিংয়ের সময় যারা ছিলেন তারা সবাই নাচছিলেন। যে কোনো উৎসবে এ গানটির মাধ্যমে ভরপুর নাচানাচি করা যাবে। সংগীত পরিচালকের নির্দেশনায় আমি আমার মতো করে গেয়েছি। স্ক্রিনে বাকিটা উপস্থাপন করবেন সানি লিওন।’
প্রসঙ্গত, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে নির্মিতব্য এ চলচ্চিত্রের প্রধান চরিত্রে থাকছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। এছাড়া রজতাভ দত্ত, অমিত হাসানসহ আরো অনেকে অভিনয় করবেন।
*সংগৃহীত ।

No comments:

Post a Comment

Post Top Ad