পূজা কমিটি দখল নিয়ে রাসবিহারী তে তৃণমূল ও বিজেপি গন্ডগোল - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, August 1, 2019

পূজা কমিটি দখল নিয়ে রাসবিহারী তে তৃণমূল ও বিজেপি গন্ডগোল

পূজা কমিটি দখল নিয়ে রাসবিহারী তে তৃণমূল ও বিজেপি  গন্ডগোল। আদি দক্ষিণ কলকাতা পূজা কমিটি এর দখল নিয়ে মারপিট। আজ বিজেপি  নেতা সায়ন্তন বসু বিজেপি এর লোকজন ও অজয় অঘনিয়ত্রি কে নিয়ে মিটিং চলছিল। অভিযোগ এই পূজার খুঁটি পূজা কয়েকদিন আগে হয় ,সেই সময় বিজেপি নেতা সায়ন্তন বসু উপস্থিত ছিল ।স্থানীয় লোকদের বক্তব্য এই পুজো কোন পলিটিকাল কালার ছিল না কিন্তু বিজেপি চাইছে এই পুজোটা কে দখল করতে। তবে বেশ কয়েকজন তৃণমূলের নেতা ওই পুজো কমিটির সঙ্গে জড়িত রয়েছে। আজ সন্ধ্যেবেলা যখন বিজেপির কয়েকজন লোকজন সায়ন্তন বসু সহ মিটিং চলছিল সেই সময় আশপাশ থেকে সমস্ত লোকেরা ক্লাবের মধ্যে তাদেরকে ঘিরে ফেলে ।শুরু হয় মারধর দু'ঘণ্টা ধরে বিজেপি সমর্থকদের আটকে রাখা হয় ক্লাবের মধ্যে ।তারপর টালিগঞ্জ থানার পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে। ব্যাপক উত্তেজনা রাসবিহারী টালিগঞ্জ থানার সামনে ।চলছে বিক্ষোভ, তবে আটকে রাখা অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের। তৃণমূল এর বক্তব্য এই ক্লাব অনেকদিন ধরে সাধারণ মানুষ পুজো করছে এমনকি রাজ্য সরকারের তরফ থেকে 5 লক্ষ টাকা অনুদান নিয়েছে। কিন্তু বিজেপি এটাকে দখল করার চেষ্টা করছে ।অভিযোগ কুখ্যাত দুষ্কৃতী দক্ষিণ কলকাতার শ্রীধর দাস কে নিয়ে সায়ন্তন বসু আজকের মিটিং করছিল।

No comments:

Post a Comment

Post Top Ad