মজাদার খিচুড়ি রান্নার রেসিপি - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, July 30, 2019

মজাদার খিচুড়ি রান্নার রেসিপি



খিচুড়ি, ভোজন রসিকদের কাছে অন্যতম প্রিয় একটি নাম। কত পদের খিচুড়ি যে আমাদের দেশে রান্না হয় তার সীমা নেই। আজকের এই খিচুড়ি আপনি যে কোন বেলার খাবারের জন্য রান্না করতে পারেন কিংবা ইফতারে জন্যও করা যেতে পারে। আলাদা করে অন্য কোন কিছু করার দরকার নাই, চাইলে শুধু সালাদ কিংবা একটু আঁচার নিয়ে বসতে পারেন। আজ আপনাদের এমনি একটা মজাদার খিচুড়ি রান্নার রেসিপি দেখাবো, জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কিভাবে তৈরি করবেন মজাদার খিচুরি।

উপকরণঃ সম্মানিত পাঠক এক নজরে দেখে নিন কি কি উপকরণ লাগবে আপনার পছন্দের খিচুড়ি তৈরি করতে।

চাল ২ কাপ,ডাল ১ কাপ (এখানে যেই ডাল ব্যবহার করুন না কেন, সব মিলিয়ে যেন ১ থেকে ১½ কাপের বেশি না হয়),পেয়াজ ৪ টা (কুচি করা),রসুন ২ টা (কুচি/থেতো করা),আদা বাটা ১ চামচ,শুকনা মরিচ ২ টা,কাঁচা মরিচ চিরে নেয়া ৫-৭ টা,জিরা বাটা ১ চা চামচ,দারচিনি ২ টুকরা,এলাচ ২ টা,হলুদ গুড়ো ১ চা চামচ,তেল পরিমান মত,লবন স্বাদ মত,ফুটানো গরম পানি ৬ কাপ (এটা ঝরঝরে খিচুরী করার জন্য যদি একটু নরম করতে চান তবে পানি ১ কাপ বেশি দিতে পারেন)

প্রণালীঃ

চাল এবং ডাল ৩০ মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।এবার রান্না করার পাত্রে তেল দিয়ে দিন, তেল গরম হলে শুকনা মরিচ দু’টুকরো করে দিন, এবার রসুন কুচি, সামান্য পেয়াজ কুচি, দারচিনি, এলাচ দিন ও এক চিমটি আস্ত জিরা ফোড়ন দিন।এখন একটু ভাজুন, পেয়াজ রসুন কুচি বাদামি হয়ে এলে বাকী সব মশলা দিয়ে দিন। এখন একটু নাড়াচাড়া করে আগে চাল দিন ৩/৪ মিনিট ভেজে ডালটা দিয়ে দিন।

আর একটু সময় নেড়ে একটু ভাজা ভাজা করে নিন। এবার গরম পানি দিয়ে ঢেকে দিন। ফুটে উঠলে আঁচ মাঝারি করে কাঁচা মরিচ দিয়ে ঢাকনা আটকে দিন।পনের মিনিট পর খুলে দেখুন চাল সিদ্ধ হয়েছে কিনা, সব ঠিকঠাক হলে নামিয়ে নিন, ব্যাস আয়েশ করে খাবার জন্য আপনার খিচুরী তৈরী।

No comments:

Post a Comment

Post Top Ad