সালাদ একটি জনপ্রিয় মিশ্র খাবার যা প্রধানত কাচা সবজি বা ফল দিয়ে তৈরি করা হয়। শসা, গাজর, টমেটো, পেয়াজ ইত্যাদি দিয়ে সালাদ তৈরি করা হলেও পৃথিবীজুড়ে সালাদের জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। সালাদ বিভিন্ন প্রকারের হয় যেমন সবুজ সালাদ, সবজি সালাদ, পাস্তা বা ডালের সালাদ, মাংস ও সামুদ্রিক খাদ্যের মিশ্র সালাদ। আসুন জেনে নেই কয়েক পদের সবজির সালাদ তৈরির রেসিপি এবং পুষ্টি তথ্য।
উপকরণঃ আসুন জেনে নেই কি কি লাগবে পুষ্টিকর দেশি সবজির সালাদটি তৈরি করতে।
যেভাবে তৈরি করবেনঃ সব কেটে পানিতে ভিজিয়ে চিপে নিন। এবার সব উপকরণ মাখিয়ে কাঁচা মরিচ ছিটিয়ে পরিবেশন করুন।
চাইনিজ সবজি সালাদ
উপকরণঃ আসুন জেনে নেই কি কি লাগবে পুষ্টিকর চাইনিজ সবজি সালাদ তৈরি করতে।
গাজর কুচি ২ কাপ,বাঁধাকপি কুচি ১ কাপ,টমেটো কুচি ১ কাপ,সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ,লবণ পরিমাণমতো,সালাদ ড্রেজিং ১ টেবিল-চামচ,সস ২ টেবিল-চামচ,সালাদ ক্রিম ২ টেবিল-চামচ,মেয়নেজ ৪ টেবিল-চামচ।
প্রস্তুত প্রণালিঃ সব উপকরণ একসঙ্গে মেখে সালাদ করতে হবে। পছন্দমতো বাটিতে পরিবেশন করুন। ব্যস হয়ে গেল সালাদ। সামান্য সময়ে এমন একটা সালাদ বানিয়ে খেতে বসলে অনেক আনন্দ পাওয়া যায়। আর, সালাদ শরীরের জন্য বেশ উপকারী।
পুষ্টি তথ্যঃ সবজি সালাদ বিভিন্ন রকমের সবজির সমন্বয়ে তৈরি করা হয় এতে প্রচুর পরিমাণ ডায়াটারি ফাইবারথাকে যা কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে। তাছাড়া সালাদে ব্যাবহার করা শাক সবজি, ফলমূল এবং মশলাতে প্রচুর ভিটামিন, খনিজ লবণ, এন্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্ট থাকে যা আমাদের দেহকে সুস্থ সবল রাখতে কার্যকরী ভূমিকা রাখে। সালাদের আরেকটি কার্যকরী বেনিফিট হল এটি আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে। তাই সবারই বেশি বেশি সালাদ খাওয়া উচিৎ।
No comments:
Post a Comment