রাজ্যের ক্লাবগুলোকে নিয়ে দমকল বিভাগে আধিকারিকরা বিশেষ কর্মশালা - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, July 28, 2019

রাজ্যের ক্লাবগুলোকে নিয়ে দমকল বিভাগে আধিকারিকরা বিশেষ কর্মশালা




দূর্গা পূজার আগে রাজ্যের ক্লাবগুলোকে নিয়ে দমকল বিভাগে আধিকারিকরা বিশেষ কর্মশালা ও মগডিল দমকল মন্ত্রী। বসিরহাট অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবা কেন্দ্র নতুন ভবনের দ্বার উদঘাটন হল। বসিহাট মহাকুমার বসিরহাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বদরতলা ইটিন্ডা রোডের ধারে তিন কোটি 66 লক্ষ টাকা ব্যয় তৈরি হল অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা কেন্দ্র ।শুভ উদ্বোধনে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু দমকল বিভাগের ডিজি জগমোহন জেলাশাসক সুচেতা চক্রবর্তী জেলা সভাধিপতি বিনা মন্ডল সাংসদ নুসরাত জাহান সহ মহা কুমার তৃণমূলের বিভিন্ন বিধায়করা ।এই ভবনে পাশে ইছামতি নদীর থেকে জল নিয়ে সংরক্ষণ করে রাখা হবে যাতে দ্রুত দুর্ঘটনা প্রবণ এলাকায় পৌঁছে দেয়া যায়। যাতে জলের ঘাটতি না পরে। প্রাথমিক জরুরী পরিষেবা এই দমকল বিভাগে রয়েছে তিনটি গাড়ি 3 টে বড় পাম্প থ্যাংকস এছাড়া একটি বুলেট গাড়ি। যা দ্রুত এলাকায় পৌঁছে দিতে পারে বসিরহাট মহকুমার সুন্দরবনের হেমনগর কোস্টাল থানা থেকে শুরু করে এদিকে স্বরূপনগরে নগরের চারঘাট। ওইদিকে যে দেগঙ্গার বেড়াচাঁপা পর্যন্ত বসিরহাট লোকসভা প্রায় 26 লক্ষ মানুষ এর পরিষেবা পাবে ।

দুর্ঘটনাগ্রস্ত ও দুর্গম অঞ্চলে দ্রুত পৌঁছে যাবে এনফিল্ড গাড়ি তাতে প্রাথমিকভাবে হ্যাঙ্গারে জলের পিজাপ করার জায়গা রয়েছে। এর ফলে যাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তার জন্য প্রাথমিকভাবে এই পরিচয় হলে আগুন নিয়ন্ত্রণ করা যাবে। দমকল মন্ত্রী সুজিত বসু বলেন আমার দুর্গা পুজোর সময় দেখেছি কিছু কিছু ক্লাবের প্যান্ডেল বালি রাখতে হয় আগুন লাগলে বালি চাপা দিতে হত।এবং তার এখান থেকে যাবে না বিদ্যুতের তার ওখান থেকে যাবে এই নিয়ে একটা সমস্যায় পড়তে হয়েছে ।কিন্তু এইবার আমরা আগে মহা পুজো দমকল বিভাগের মাধ্যমে সমস্ত ক্লাব কে চিঠি দেয়া হয়েছে। ক্লাব কমিটির সদস্যদের নিয়ে একটি বিশেষ কর্মশালা হবে। দমকল বিভাগে আধিকারিকদের নিয়ে ও সেখানে একটা মগডিল তৈরি করা হবে।

কিভাবে অগ্নি নির্বাপক ব্যবস্থা করা যায় । পাশাপাশি স্কুলগুলো জানানো হয়েছে তাতে সাড়া দিয়েছে ক্লাবগুলো থেকে শুরু করে স্কুল গুলো। দমকল বিভাগের রাজ্য আধিকারিকরা ডিজি জগমোহন বলেন আমরা কিছু নতুন পদক্ষেপ ও আধুনিকরণের করার জন্য ব্যবস্থা করেছি। ফায়ার লাইসেন্স দ্রুত পাওয়ার জন্য অনলাইন পরিষেবা চালু করেছি ।যেটা আগে দুমাস সময় লাগত ।এখন কয়েক দিনের মধ্যেই পরিষেবা পৌঁছে যাবে ।এছাড়া রাজ্যে পনেরোটা দমকল কেন্দ্র হয়েছে নতুন ভাবে। প্রচুর আধুনিকরণ জিনিস কেনা হচ্ছে। পাশাপাশি প্রতি মাসে একটি করে দমকল বিভাগ কেন্দ্র করা হচ্ছে। যাতে মানুষ দ্রুত পরিষেবা পায় এবং উচ্চমানের ।পশ্চিম বাংলায় রেকর্ড পরিমাণ দমকল কেন্দ্র হচ্ছে। জেলাশাসক সুচেতা চক্রবর্তী বলেন আমাদেরকে নিজেদের সচেতন হতে হবে আমাদের বাড়ি কর্মস্থল ব্যবসায়ী জায়গা এছাড়া শিল্পের কারখানা জায়গাগুলোকে যাতে কোন রকম দুর্ঘটনা ঘটে ।সেগুলো কে সচেতন করা একদিকে যেমন তেমনি নিয়ে সচেতন হতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad