BREAKING..গ্রামবাসীদের চাপে পড়ে কাট মানির টাকা ফেরত দিলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য - ব্রেকিং বাংলা

Breaking

Monday, July 22, 2019

BREAKING..গ্রামবাসীদের চাপে পড়ে কাট মানির টাকা ফেরত দিলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর,২২জুলাইঃ-গতকাল একুশে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণে ধর্মতলার সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যেখানে কাট মানি নিয়ে বিজেপি আন্দোলন করছে আমরা এবার পাল্টা আন্দোলন করবো ।কাট মানির পরিবর্তে বিজেপি নেতাদের কাছ থেকে এবার শুরু হবে ব্ল্যাক মানি উদ্ধার । তার কর্মসূচিও তৈরি হবে আগামী ২৯তারিখের পর থেকে ।মুখ্যমন্ত্রীর দেওয়া এই হুমকির পরেও কাট মানি আন্দোলন বন্ধ হয়নি । তারই প্রমাণ দেখা গেল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের পাকুড়শেনি এলাকায়।কাট মানি নেওয়ার অভিযোগে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের পাকুড়শেনি এলাকার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য দিলবার সাহাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা ।পরে এলাকাবাসীদের সামনে তিনি কাট মানি নিয়েছেন বলেও স্বীকার করেন ।এবং তা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন । দিলবার সাহার দাবি-" তিনি একা সমস্ত টাকা নেননি এর সঙ্গে আরো এলাকার কিছু তৃণমূল নেতৃত্ব জড়িত রয়েছে ।তিনি তাদের নাম প্রকাশ করেন ।তিনি গ্রামবাসীদের কাছে জানান কা্ট মানির যেটুকু অংশ তার ভাগের তিনি পেয়েছিলেন তা তিনি ফেরত দিলেন ।

from Breaking Kolkata https://ift.tt/2Sz9umW

No comments:

Post a Comment

Post Top Ad