নিজস্ব প্রতিনিধি,উত্তরদিনাজপুর, ২২জুলাইঃ-ছাত্রছাত্রীদের ঠিকমতো মিড ডে মিলের খাবার খেতে দেওয়া হয়না, বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা সময়মতো আসেননা এবং ছাত্রছাত্রীদের দিয়ে বাজার করানো সহ একগুচ্ছ অভিযোগ উঠেছে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। এরই প্রতিবাদে আজ বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকাদের বের করে দিয়ে বিদ্যালয় তালাবন্ধ করে বিক্ষোভ দেখাল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বারোগন্ডা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকেরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জ ব্লকের ১৩ নম্বর কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের বারোগন্ডা গ্রামে। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। আন্দোলনকারী অভিভাবকদের দাবি অবিলম্বে বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের পঠন পাঠন ও মিড ডে মিল স্বাভাবিক করার লিখিত প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত তারা স্কুল বন্ধ করে রাখবেন। বিদ্যালয়ের টিচার ইন চার্জ সমস্ত বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
from Breaking Kolkata https://ift.tt/2Sv0Nde
Monday, July 22, 2019
BREAKING..অভিভাবকদের এই আন্দোলনের জেরে বন্ধ স্কুলের পঠন পাঠন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment