গ্রামে বা ব্লক স্তরে পৌঁছবেন জেলা তৃণমূল নেতৃত্ব। সেখানে গ্রামের মানুষের সমস্যা শুনবেন । একই সঙ্গে সরকারি বিভিন্ন প্রকল্পের কতটা এগিয়েছে তা শুনবেন । মানুষের কথা শোনার পাশাপাশি , গ্রামে রাত্রি বাস করবেন নেতারা । আগামী 2 রা আগস্ট থেকে শুরু হবে উত্তর 24 পরগনার তৃণমূল জেলা নেতৃত্বের এই কর্মসূচি । এভাবেই "দিদিকে বলো "কর্মসূচি নিয়ে এগোতে চাইছেন দলীয় নেতৃত্ব । জনসচেতনতার উপর জোর দিতেই এই পদক্ষেপ বলে জানালেন জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।গ্রাম ছাড়ার আগে সেই গ্রামে তোলা হবে পতাকা।সেই গ্রামে বয়স্ক মানুষ কে দিয়ে উত্তোলন করা হবে পতাকা। মন্ত্রী হিসাবে নয় স্থানীয় বিধায়ক দের দ্বারা নির্ধারিত হবে এই কর্মসূচি । ঠিক এভাবেই মানুষের আস্থা অর্জন এর চেষ্টা করবেন তারা । উত্তর 24 পরগনায় 33 টি বিধানসভায় চলবে এই কর্মসূচি ।আজ সবিস্তারে মধ্যমগ্রাম জেলা পার্টি অফিসে জানান জ্যোতিপ্রিয় মল্লিক।এছাড়া উপস্থিত ছিলেন দীপেন্দু বিশ্বাস,পার্থ ভৌমিক,নির্মল ঘোষ।
Wednesday, July 31, 2019
জোরকদমে ‘জনসংযোগ যাত্রা’ কর্মসূচির প্রস্তুতি শুরু জেলা তৃণমূল স্তরে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment