তৃণমূল সুপ্রিমোর নির্দেশ মেনে জেলা জুড়ে শুরু হয়ে গেল জনসংযোগ যাত্রার নতুন কর্মসূচি - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, July 31, 2019

তৃণমূল সুপ্রিমোর নির্দেশ মেনে জেলা জুড়ে শুরু হয়ে গেল জনসংযোগ যাত্রার নতুন কর্মসূচি

সোমবার নজরুল মঞ্চ থেকে মমতা বন্দোপাধ্যায়ের  জন সংযোগ যাত্রার সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণার পরই শুরু হয়ে গেল নিচে তলায় তার প্রস্তুতি। এই কর্মসূচি মেনে মংগলবার পুর্ব বর্ধমান জেলায় দলীয় কর্মসুচী ঘোষণা করলেন জেলা সভাপতি স্বপন দেবনাথ। জেলা পার্টি অফিসে এই ঘোষণা পর্বে হাজির ছিলেন জেলা তৃণমুল কংগ্রেসের সমস্ত পদাধিকারীরাই। স্বপনবাবু এদিন জানান, দলনেত্রীর ঘোষণা অনুযায়ী জেলার ১৮ টি ব্লক ও ৬ টি পুরসভার মোট ৩১ লক্ষ ৫৬ হাজার ভোটারদের কাছে তাঁর,পৌঁছাতে চাইছেন। সেই লক্ষ্যে সমস্ত জনপ্রতিনিধিদেরই নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই কর্মসূচি রূপায়ণের জন্য স্টিকার, দিদিকে বলো লোগো দেওয়া গেঞ্জি চলে এসেছে জেলায়। কার্যত মংগলবার থেকেই তৃণমূল সুপ্রিমোর নির্দেশ মেনে জেলা জুড়ে শুরু হয়ে গেল জনসংযোগ যাত্রার নতুন কর্মসূচি।

No comments:

Post a Comment

Post Top Ad