নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি,২৯জুলাইঃ-খুচরো ব্যবসায় বহুজাতিক সংস্থার হানা। বাড়ছে শপিং মল। খুচরো ব্যবসায় থেকে পাইকারি ব্যবসায়ীরা ক্ষতির মুখে। শিলিগুড়িতে একের পর এক গজিয়ে উঠেছে মল। বড় বড় সংস্থা এক ছাতার তলায় নিয়ে এসেছে সমস্ত ধরনের ব্যবসাকে।মলগুলোতে চাল, ডাল থেকে শাকসবজি জামাকাপড় সবই বিক্রি করছে। ব্যবসায়ীদের অভিযোগ, এতে ক্ষতির মুখে পাইকারি ও ছোট ব্যবসায়ীরা। প্রতিবাদে সোমবার একদিনের ব্যবসা বন্ধ পালন করা হবে।এদিকে বনধ যাতে না হয় সে জন্য ব্যবসায়ীদের কাছে আবেদন করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। তিনি প্রশাসনিক কর্তাদের সঙ্গে নিয়ে এদিন ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে আবেদন করেন বিষয়টি ভেবে দেখার। বনধ যাতে প্রত্যাহার করে নেন সেই আবেদন মন্ত্রীর। তিনি ব্যবসায়ীদের বলেন, বিষয়টি কেন্দ্রীয় সরকারের এজন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো প্রয়োজন ছিল। রাজ্যের করণীয় থাকলে রাজ্যের শীর্ষ স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের কাছে আবেদন করা যেত। কোনরকম আলোচনা ছাড়া বনধ করাটা সাধারণ মানুষের ক্ষতি। তাই ব্যবসায়ীরা বনধ না করে নির্দিষ্ট জায়গায় জানাতে পারেন বলেন মন্ত্রী।
Monday, July 29, 2019
খুচরো ব্যবসায় বহুজাতিক সংস্থার হানায় ব্যাবসা বন্ধ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment