বাঁকুড়া সমবায় ব্যাঙ্কের ১৫ কোটি টাকা দুর্নীতির তদন্ত ও দোষীদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে নামল সমবায় বাঁচাও মঞ্চ বাঁকুড়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের ১৫ কোটি টাকা দুর্নীতির তদন্ত দাবি করে ফের আন্দোলন শুরু করল সমবায় বাঁচাও মঞ্চ । বছর দুয়েক আগে বন্ড কেনার নাম করে এই ব্যাঙ্কের সঙ্গে ১৫ কোটি টাকা প্রতারনা করার অভিযোগ ওঠে একটি ভুয়ো সংস্থার বিরুদ্ধে । ওই ঘটনায় ভুয়ো সংস্থার মালিক গ্রেফতার হলেও ওই দুর্নীতির ঘটনায় এখনও অনেক রাঘব বোয়াল বাইরে আছে । দ্রুত তাঁদের গ্রেফতারের দাবিতে আজ বাঁকুড়া কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের সামনে ধর্না অবস্থান করেন সমবায় বাঁচাও মঞ্চের কর্মীরা । সমবায় বাঁচাও মঞ্চের দাবি ওই দুর্নীতির ঘটনায় রাজ্যের শাসক দলের অনেক তাবড় নেতার নাম জড়িয়ে পড়াতেই তা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে । শুধু দুর্নীতির ইস্যুই নয় সমবায়গুলিকে ডিভিডেন্ড দেওয়া বন্ধ করা , যথা সময়ে কৃষকদের ঋন না দেওয়া সহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে এদিনের এই আন্দোলন বলে জানিয়েছেন সমবায় বাঁচাও মঞ্চের নেতৃত্ব ।
Thursday, July 11, 2019
পুকুর নয় সমুদ্র চুরি দেখুন

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment