ফাঁসে দম্পতি - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, July 27, 2019

ফাঁসে দম্পতি


একই ঘরে স্বামী স্ত্রী দুজনের ফাঁস লাগা মৃতদেহ উদ্ধার, ঘটনাটি ঘটেছে সোদপুরের ইন্দ্রলোকে। এক সাথে দুজনেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃত দুজনের নাম বিপ্লব চক্রবর্তী (৫০)ও শিপ্রা চক্রবর্তী (৪০)। শিপ্রা দেবী ঘরের জানালার সাথে গলায় দড়ি দেওয়া অবস্থায় পাওয়া যায়, আর বিপ্লব চক্রবর্তীকে ঘরের ফ্যানের সাথে গলায় দড়ি দেওয়া অবস্থায় পাওয়া যায়। বছরখানেক আগে সোদপুরের ইন্দ্রলোকে ভাড়া নেন এরা। অঞ্চলের ভাল পরিবার বলেই জানতো সবাই। তবে ঠিক কী কারনে এই ঘটনা তা ভোলা থানার পুলিশ তদন্ত করে দেখছে।

No comments:

Post a Comment

Post Top Ad