বিশ্ববিদ্যালয়ের কাটমানি দেখুন - ব্রেকিং বাংলা

Breaking

Friday, July 5, 2019

বিশ্ববিদ্যালয়ের কাটমানি দেখুন


উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কয়েকজন অধ্যাপকের বিরুদ্ধে এবার কাটমানি নেওয়ার অভিযোগ তুললেন জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। এদিকে তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বিধায়ক মোহিত সেনগুপ্তকে নোটিশ দেওয়ার পাশাপাশি আদালতে মামলা করার হুশিয়ারি দিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুঁইমালী। বিশ্ববিদ্যালয় ককর্তৃপক্ষের বিরুদ্ধে কাটমানি নিয়ে কর্মচারী নিয়োগ থেকে শুরু করে বিনা টেন্ডারে কাজের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগে জেলার শিক্ষা মহলে। এতদিন কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সরকারি কর্মী অফিসার ও ঠিকাদারদের বিরুদ্ধে। এবার কাটমানি নেওয়ার অভিযোগ উঠল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুঁইমালী সহ বেশ কয়েকজন অধ্যাপকের বিরুদ্ধে। আর এই অভিযোগ তুলেছেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত। বিধায়ক মোহিত সেনগুপ্ত অভিযোগ করে বলেন, অনলাইনে টেন্ডার না ডেকে অভিযুক্তরা ঘনিষ্ট ঠিকাদারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পাইয়ে দিয়েছেন। উপাচার্যের প্রচ্ছন্ন মদতে উত্তর দিনাজপুর জেলা তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কাটমানি নিয়ে স্নাতকস্তরে ভর্তির সুযোগ করে দিয়েছে। রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত এও বলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কাটমানি বিষয় নিয়ে তিনি বিধানসভার অধিবেশনে তুলবেন। যদিও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুঁইমালী বিধায়েকের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা নোটিশ পাঠিয়েছেন। আগামী তিনদিনের মধ্যে নোটিশের জবাব না পেলে ইসি মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে বিধায় মোহিত সেনগুপ্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনিল ভুঁইমালী। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কাটমানি অভিযোগ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জে।

No comments:

Post a Comment

Post Top Ad