নিজস্ব প্রতিনিধি,নদীয়া,৩০জুলাইঃ- সদ্যোজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা নদীয়ার কল্যানির একটি বেসরকারী হাসপাতালে।সূত্রের খবর,নদীয়ার চাকদহ এর কে বিনএম এলাকার বাসিন্দা গৃহবধূ তপতি ঘোষ কল্যানির ওই বেসরকারি হাসপাতালে সোমবার একটি কন্যা সন্তানের জন্ম দেন।পরিবারের অভিযোগ,সন্তান প্রসবের পর হাসপাতালের তরফে মা ও শিশুর সুস্থ আছে বলেই পরিবারের লোকেদের জানান হয়েছিল।কিন্তু মঙ্গলবার ভোরে হাসপাতালের তরফে তপতি ঘোষের পরিবার কে জানানো হয় শিশুর শারীরিক অবস্থা খারাপ।এর পর হাসপাতালে এসে পরিবারের লোকজন জানতে পারে মৃত্যু হয়েছে শিশুটির।পরিবারের অভিযোগ,শিশুকে দুধ খাওয়ানোর সময় নার্স অন্য মনস্ক থাকায় দুধ শ্বাসনালিতে আটকে মৃত্যু হয়েছে শিশুটির।আর এর পরই ক্ষোভে ফেটে পড়েন শিশুটির পরিবার ও আত্মীয়স্বজন।যদিও সঠিক সময় ঘটনাস্থলে পৌঁছে কল্যাণী থানার পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ায় কোনো বড় অশান্তির ঘটনা ঘটেনি।এই ঘটনায় হাসপাতাল কতৃপক্ষের চরম শাস্তির দাবি জানিয়ে আইনত ব্যবস্থা নিতে চলছে মৃতের পরিবার।ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।
Tuesday, July 30, 2019
সদ্যোজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment