বিজেপির কর্মীর বাড়িতে হাজার খানেক তৃণমূল কর্মীদের তান্ডব সিসিটিভির ছবিতে দেখা গেছে কিছু লিফলেট অশোকনগর নেতাজী শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সামনে ছড়াচ্ছেন বিজেপি কর্মী তথা স্কুল শিক্ষক শ্যামল মল্লিক। মঙ্গলবার সন্ধ্যায় লিফলেট ছড়িয়ে তৃণমূল ও অশোকনগর কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার এবং কাউন্সিলার অনুপ রায়কে কালিমালিপ্ত করছে এই অভিযোগে হাজার খানেক কর্মী নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপি কর্মীর বাড়ি ঢুকে ভাংচুর করল বলে অভিযোগ। এসময় পুলিশকে ফোন করলেও আসেনি পুলিশ।ঘরের দরজায় তালা বন্দ থাকায় প্রাণে বাঁচেন শ্যামল মল্লিকের পরিবার। তবে ভেঙে তছনছ করে ছোটো চারচাকার গাড়ি ও অন্যান্য জিনিসপত্র।পরে পুলিশ এসে উদ্ধার করে থানায় নিয়ে যান শ্যামল বাবুকে। অশোকনগরের 11 নম্বর ওয়ার্ডের তাঁতকল এলাকার বাসিন্দা তথা শিক্ষক শ্যামল মল্লিক এলাকায় বিজেপি সমর্থক বলে পরিচিত এবং বিশ্বহিন্দু পরিষদ করে বলে জানান। তিনি বলেন, এই ঘটনার সাথে যুক্ত নন। অভিযোগ, ঘটনাস্থলে বিজেপি নেতারা আসলে তাদের মারধর করে তৃনমূল কর্মীরা। তদন্তে অশোকনগর থানার পুলিশ। অশোকনগর -কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান ও এক কাউন্সিলরের নামে লিফলেট দিয়ে কুৎসা রটানোর অভিযোগে গতকাল রাতে ভাঙচুর করা হয় এক শিক্ষকের বাড়ি ।পরে ওই শিক্ষককেই গ্রেপ্তার করে অশোকনগর থানা ।অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে অভিযোগ এনে বিজেপির কর্মীরা আজ সকাল 10:20 থেকে অশোকনগর বিল্ডিং মোড়ে যশোর রোড অবরোধ করে ।
Thursday, July 11, 2019
বিজেপির কর্মীর বাড়িতে হাজার খানেক তৃণমূল কর্মীদের তান্ডব

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment