অবৈধভাবে মদ বিক্রি বন্ধ করে দিল মহিলারা। ঘটনাটি ঘটেছে কোচবিহার দিনহাটা 1 নম্বর ব্লকের পেটলা বাজার এলাকায়। বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে বারংবার থানায় অভিযোগ জানানোর পরেও কাজ না হওয়ায় আজ নিজেরাই বেআইনি মদের দোকান ভেঙে মদের বোতল পুকুরে ফেলে দিল মহিলা মোর্চার সদস্যরা। মহিলা মোর্চার অভিযোগ, বহুদিন থেকে বেআইনিভাবে এই দোকানে মদ বিক্রি হচ্ছিল।বহুবার থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরেও দিনহাটা থানার পুলিশ কোন রকম ব্যবস্থা না নেওয়ায় আজ বিজেপি মহিলা মোর্চার মহিলারা সেই দোকানের সমস্ত বেআইনি মদ নিয়ে দোকানের পাশে থাকা একটি পুকুরে বোতল খুলে সব ফেলে দেয়। এরপরেও যদি এভাবে বেআইনি মদ বিক্রি হতে থাকে তাহলে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে বলে জানিয়েছে মহিলা মোর্চা।
Monday, July 22, 2019
মদ বিক্রি বন্ধ করে দিল মহিলারা

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment