দুর্নীতি নিয়ে সরব তৃনমৃলের প্রধানের বিরুদ্ধে তৃনমূলের সদস্যরা - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, July 30, 2019

দুর্নীতি নিয়ে সরব তৃনমৃলের প্রধানের বিরুদ্ধে তৃনমূলের সদস্যরা

নিজস্ব প্রতিনিধি, মালদা,৩০জুলাইঃ-মালদা জেলার জালালপুর গ্রাম পঞ্চায়েত মোট আসন সংখ্যা ২৩ টি।যার মধ্যে একটি বিজেপির দখলে,তৃণমূলের দখলে ১৫ টি ও কংগ্রেসের দখলে ৭ টি আসন রয়েছে।সংখ্যাগরিষ্ঠতায় পঞ্চায়েত বোর্ড গঠন করে তৃণমূল।প্রধান হন মোহাম্মদ জুলফিকার।তারই বিরুদ্ধে এদিন কালিয়াচক একনম্বর ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন তারই দলে ১২ জন সদস্য। গোপনে টেন্ডার করে দুর্নীতি সহ স্বজন পোষণের অভিযোগ উঠলো তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।এমনকি জোর করে প্রাণে মেরে দেওয়ার হুমকি দিয়ে টেন্ডার পত্রে সদস্যদের স্বাক্ষর করানোরও অভিযোগ উঠল প্রধানের বিরুদ্ধে। এদিন প্রধানের বিরুদ্ধে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে তার দলেরই ১২ জন সদস্য। দলীয় প্রধানের বিরুদ্ধে এমন অভিযোগ ঘিরে আবারো প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল সম্মুখে এল মালদা জেলায়।সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন অভিযুক্ত প্রধান।

No comments:

Post a Comment

Post Top Ad