নিজস্ব প্রতিনিধি,কোচবিহার, ৩১জুলাইঃ-দিনহাটা র ২ নং ব্লকের বুড়িরহাট ২ গ্রাম পঞ্চায়েত এলাকার ছোট শাকদল এলাকায় পানীয় জলের পাইপ লাইন বেহাল। জল পাচ্ছেন না ৬০০ থেকে ৭০০ টি পরিবারের মানুষ।ক্ষোভে ফুঁসছেন এলাকার লোকজন।এলাকার বাসিন্দা সুদীপ্ত রায় রত্না চক্রবর্তীদের অভিযোগ,প্রায় ৬মাস ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকার মানুষজন কেননা পাইপলাইন কোথাও লিক হয়ে আছে কোথাও ভেঙে গিয়েছে। গ্রাম পঞ্চায়েত অফিসে বারবার বলা সত্ত্বেও কিছু ফল হয়নি। গ্রাম পঞ্চায়েত থেকে অবশ্য দোষ চাপানো হয়েছে পি এইচ ই দপ্তর এর উপর।গ্রাম পঞ্চায়েত প্রধান জানিয়েছেন রাজনৈতিক ডামাডোলের কারণে এই পাইপলাইন গুলোর মেরামতের কাজ করা যাচ্ছে না।বিষয়টি পিএইচপি দপ্তর কে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
Wednesday, July 31, 2019
৬মাস ধরে পানীয় জলের সমস্যায় ৭০০ টি পরিবার
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment