ঘুমের ওষুধ স্প্রে করে পর পর দুটি বাড়ি থেকে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি - ব্রেকিং বাংলা

Breaking

Friday, July 5, 2019

ঘুমের ওষুধ স্প্রে করে পর পর দুটি বাড়ি থেকে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি


ঘুমের ওষুধ স্প্রে করে পর পর দুটি বাড়ি থেকে লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা।বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাটে।সূত্রের খবর,রানাঘাট থানার বৃদ্ধকুল এলাকায় পরপর দুটি বাড়িতে চুরি করে দুষ্কৃতীরা।অভিযোগ,চোরেরা প্রথমে ঘরে ঘুমের ওষুধ স্প্রে করে,পরে গ্রিলের গেটের তালা ভেঙে ভিতরে ঢুকে নগদ থাকা,সোনা ও রুপার গহনা সহ বহু জিনিস নিয়ে চম্পট দেয়।বৃহস্পতিবার বেলায় ঘুম ভাঙলে বিষয়টা নজরে আসে বাড়ীর লোকেদের।এই ঘটনায় রানাঘাট থানায় অভিযোগ দায়ের হচ্ছে।ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad