জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই দলের সংঘর্ষ - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, July 20, 2019

জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই দলের সংঘর্ষ


জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই দলের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক ব্যক্তির, ঘটনায় আহত হয়েছে দুই দলের মোট ১০ জন। শনিবার সকালে মুর্শিদাবাদে ভরতপুর থানার ঝিকরা উত্তরপাড়ার ঘটনা। সূত্রের খবর জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল গ্রামে দুটি পরিবারের মধ্যে। শনিবার সকালে বিবাদ চরম আকার ধারণ করে। জমি চাষ করতে গেলে রীতিমতো সংঘর্ষ বাধে দুই দলের মধ্যে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় কান্দি মহকুমা হাসপাতালে। সেখানে মৃত্যু হয় মাধব হাজরা নামে একব্যক্তির। বাকি দশজন গুরুতর আহত অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন বর্তমানে। ঘটনায় উভয় দলের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad