লরি মেরামতের সময় ওয়েল্ডিং করতে গয়ে তড়িতাহত হয়ে মৃত্যু হল চালকের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার রামপুর লহন্ডা এলাকায়। মৃত লরি চালকের নাম স্বপন ঘোষ ( ৩৬) । মৃত লড়িচালক স্বপন ঘোষের বাড়ি বর্ধমান জেলার বরানিপুর শ্রীপল্লি এলাকায়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমানের বাসিন্দা লরিচালক স্বপন ঘোষ লরি নিয়ে বিভিন্ন এলাকায় ভাড়া যায়। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার রামপুর লহন্ডা এলাকায় তার লরি খারাপ হয়ে যাওয়ায় একটি গ্যারেজে মেরামতের জন্য দাঁড়ায়। সেখানে লরির ওয়েল্ডিং করার দময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। স্থানীয় বাসিন্দারা তাকে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে। পুলিশের পক্ষ থেকে মৃত চালক স্বপন ঘোষের বর্ধমানের বরানিপুর বাড়িতে পরিবারের লোকদের সাথে যোগাযোগ করছে বলে জানা গিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
Friday, July 5, 2019

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment