বিজেপির এক মণ্ডল সভাপতিকে মারধোরের অভিযোগ উঠলো তৃণমূল-সিপিএম নেতা কর্মীদের বিরুদ্ধে - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, July 10, 2019

বিজেপির এক মণ্ডল সভাপতিকে মারধোরের অভিযোগ উঠলো তৃণমূল-সিপিএম নেতা কর্মীদের বিরুদ্ধে


বিজেপির এক মণ্ডল সভাপতিকে মারধোরের অভিযোগ উঠলো তৃণমূল-সিপিএম নেতা কর্মীদের বিরুদ্ধে। আর এই ঘটনায় নাম জড়ালো সিপিএমের প্রাক্তন বিধায়ক মনোরঞ্জন পাত্রের। গুরুতর আহত ঐ বিজেপি নেতার নাম অভিজিৎ লোহার। সোমবার রাতের এই ঘটনা ঘিরে বাঁকুড়ার তালডাংরার মামড়া গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি সূত্রে দাবী করা হয়েছে, ঐ দিন রাতে তাদের দলের তালডাংরা মণ্ডল সভাপতি অভিজিৎ লোহার তার মামড়া গ্রামের বাড়িতে ছিলেন। সেই সময় তৃণমূল ও সিপিএম আশ্রিত বেশ কয়েকজন দুষ্কৃতি লাঠি, বাঁশ দিয়ে ব্যাপক মারধোর করে। গুরুতর আহত অবস্থায় রাতেই ঐ বিজেপি মণ্ডল সভাপতিকে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

No comments:

Post a Comment

Post Top Ad