নিজস্ব প্রতিনিধি,নদীয়া,৩১জুলাইঃ-নদীয়ার হাঁসখালি থানার বগুলা এলাকার ঘটনা। বিজেপি নেতার নাম তিলক বর্মন। হাঁসখালি থানার 38 নম্বর জেলা পরিষদের বিজেপি মন্ডল এর সাধারণ সম্পাদক ছিলেন তিনি। সূত্রের খবর, রাত আটটা নাগাদ তিনি বাড়ির সামনে একটি কমপ্লেক্সের সামনে। অভিযোগ তখনই আচমকাই কুড়ি 30 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে তিলক বর্মন এর ওপর অতর্কিত হামলা চালায়। তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে। যদিও গুলি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর লোহার রড এবং হকিস্টিক দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ তিলক বর্মন কে। মারধোর করার পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তিলক বর্মনের পরিবারের অভিযোগ, বিজেপি করার কারণেই হাসখালি ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি দুলাল বিশ্বাসের ছেলে বাপ্পা বিশ্বাসের নেতৃত্বে তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। তিলক বর্মন কে বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে এবং সারা শরীরে ক্ষত চিহ্ন রয়েছে।
Wednesday, July 31, 2019
বিজেপি নেতাকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment