রাতভর অভিযান চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার - ব্রেকিং বাংলা

Breaking

Monday, July 8, 2019

রাতভর অভিযান চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার


রাতভর অভিযান চালিয়ে প্রচুর আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার করল পুলিশ। ৯জনকে গ্রেপ্তার করা হয়েছে। লোকসভা ভোট পরবর্তী হিংসায় বারবার উত্তপ্ত হয়েছে বীরভূম। নানুর থেকে ইলামবাজার, খয়রাশোল দুবরাজপুর সাঁইথিয়া ময়ূরেশ্বর মল্লারপুর সর্বত্র বোমাবাজিতে উত্তেজনা ছড়িয়েছে। প্রকাশ্য রাস্তায় আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াতে দেখা যায় দুস্ক্রতিদের। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন পুলিশ বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারছেনা তা নিয়েও প্রশ্ন ওঠে। এর পরই বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধারে বিশেষ অভি্যান শুরু করে বীরভূম পুলিশ। পুলিশ সুত্রে জানা গিয়েছে ১১২ টি তাজা ও সকেট বোমা উদ্ধার হয়েছে। যার মধ্যে নানুর থেকে পাওয়া যায় ৩২টি, লাভপুর থেকে ৪০, কাঁকরতলা ৯টি সদাইপুর থানা এলাকা থেকে ৯টি বোমা উদ্ধার হয়। ১২টি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে মোট ৯জনকে।

No comments:

Post a Comment

Post Top Ad