তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী ,রাস্তা থেকে সরতে বলায় মারধোর ,আহত দুই বিজেপি কর্মী । দত্তপুকুর থানার নীলগঞ্জ খিলকাপুর মন্ডলের মালিকাপুরের ঘটনা । বিজেপির অভিযোগ মঙ্গলবার রাত ৮ টা নাগাদ বিজেপি কর্মী সামাদ আলী গাড়ী নিয়ে যাওয়ার সময় রাস্তা আটকে দাঁড়িয়ে থাকে তৃণমূল কর্মীরা সরতে বলায় হামলা চালানো হয় তার উপর ও বলা হয় মুসলিম হয়ে বিজেপি করে দেশটাকে নষ্ট করছিস । তারপর নীলগঞ্জ ফাঁড়িতে মৌখিক ভাবে জানানো হয় । অভিযোগ জানিয়ে বাড়ী ফেরার পথে প্রায় ২০০ জনের বাইক বাহিনী আবারো তাঁদের উপর হামলা চালায় ও মারধোর করা হয় । এই ঘটনায় আহত হন দীন মহম্মদ ও আব্দুল করিম বলে দুই বিজেপি কর্মী । আহত অবস্থায় পরে থাকলেও হাসপাতালে আনতে বাধা দেয় পুলিশে এমনটাই অভিযোগ বিজেপির । রাতেই দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । ঘটনার তদন্তে দত্তপুকুর থানার পুলিশ । তবে এই ঘটনায় মুখ খুলতে চায়নি তৃণমূল ।
Wednesday, July 17, 2019
তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment